সারজিস আলম হবিগঞ্জ থানা থেকে ফেরার পথে হঠাৎ দুর্বৃত্তদের হামলার মুখে পড়েন। এ সময় তার গাড়িবহরে ভাঙচুর চালানো হয় এবং সংঘর্ষে সারজিস আলমসহ অন্তত ২০ জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায়। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। হামলার ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এদিকে হামলায় আহত হওয়া সারজিস আলমের অবস্থা খুবই ভয়াবহ। তারে জরুরি ভিত্তিতে হাসপাতাল নেয়া হয়েছে। এ ঘটনায় তার সহযোগীরা পুলিশের কাছে বিচার দাবি করেছেন।
