রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় শিশুসহ নিহত ১০

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে পারস্পরিক ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। ইউক্রেন কর্তৃপক্ষ জানিয়েছে যে তাদের রাজধানী কিয়েভ এবং উত্তরাঞ্চলীয় শহর চেরনিহিভের একটি সুপারমার্কেটসহ একাধিক অঞ্চলে রুশ হামলায় এক শিশুসহ ছয়জন প্রাণ হারিয়েছেন। অন্যদিকে মস্কো দাবি করেছে যে তাদের দখলে থাকা এলাকাগুলোতে ইউক্রেনীয় হামলায় চারজন নিহত হয়েছেন।ইউক্রেনের বিমান বাহিনী জানায় যে রাশিয়া রাতভর সাতটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ১৩৬টি ড্রোন দিয়ে আক্রমণ চালিয়েছে। চেরনিহিভের একটি সুপারমার্কেটে রুশ ড্রোন হামলায় ৯ বছরের এক শিশুসহ দুইজন নিহত ও ২৫ জন আহত হন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই আক্রমণকে সাধারণ সুপারমার্কেটে চালানো অত্যন্ত নিন্দনীয় এবং উদ্দেশ্যপ্রণোদিত সন্ত্রাসী হামলা বলে অভিহিত করেছেন।